সারাদেশ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে সাত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফারাবী ডিলাক্স পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার জোয়াইড় এলাকার জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী, চারজন পুরুষ এবং এক শিশু রয়েছে।

এদের মধ্যে প্রাথমিকভাবে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সরদার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের ছেলে আজিবর (৪৬) ও ফরিদপুর জেলা সদরের হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)। এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা-ফরিদপুরগামী ঢাকা মেট্রো-জ-১১-০০৬৬ ফারাবী ডিলাক্স ফরিদপুর আসছিল। পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন জোয়াইড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় একটি বৈদ্যুতিক পিলার বাসের মধ্যে ঢুকে যায়। বাসের মধ্যে ৪০জন যাত্রী ছিল বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসক প্রাথমিকভাবে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যায়। এ ঘটনায় আরো ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা