ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৬ বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন

আন্তর্জাতিক ডেস্ক

অর্থায়ন বিল নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন রয়েছে। ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে (স্থানীয় সময়) অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না। খবর সিএনএনের।

১৯৮০ সালের পর এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৫তম শাটডাউন হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি ‘অনেক ফেডারেল কর্মীকে’ চাকরি থেকে বাদ দিতে পারেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘শাটডাউনের সময় আমরা এমন কিছু করতে পারব যা ডেমোক্র্যাটদের জন্য খারাপ এবং তারা তা উল্টাতে পারবে না। আমরা বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে পারি, তাদের পছন্দের কর্মসূচি বন্ধ করতে পারি। শাটডাউন থেকেও অনেক ভালো কিছু আসতে পারে।’

এ মন্তব্যে পর সমালোচনার ঝড় উঠেছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের হোয়াইট হাউসের আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, ট্রাম্পের এ ধরনের হুমকি তার ‘চেনা শক্তি প্রদর্শনের কৌশল।’ তিনি বলেন, কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব হলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া নাগরিক সুরক্ষা আইনে সুরক্ষিত কর্মীদের ছাঁটাই সম্ভব নয়।

গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে। রিপাবলিকানদের প্রস্তাবিত একটি অস্থায়ী বিল ডেমোক্র্যাটরা নাকচ করে দেয়, কারণ তাতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের শর্ত ছিল না। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত বিল রিপাবলিকানরা আটকে দেয়, যেখানে অক্টোবর পর্যন্ত অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য খাতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছিল।

মঙ্গলবার রাতে রিপাবলিকানদের প্রস্তাবিত বিল ৫৫-৪৫ ভোটে ব্যর্থ হয়। ডেমোক্র্যাটদের প্রস্তাবও ৪৭-৫৩ ভোটে টিকতে পারেনি।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার অভিযোগ করেছেন, ‘রিপাবলিকানরা নিজেদের স্বাস্থ্যসেবা সংকট সমাধান না করে সরকারকে শাটডাউনে ঠেলে দিয়েছে।’ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ বলেন, ‘রিপাবলিকানরা ইচ্ছাকৃতভাবে সাধারণ আমেরিকানদের ক্ষতি করছে।’

অন্যদিকে রিপাবলিকান সিনেট মেজরিটি লিডার জন থুন জানান, ‘সবকিছুই অপ্রয়োজনীয়ভাবে করা হলো কেবল ডেমোক্র্যাটদের রাজনৈতিক স্বার্থ মেটানোর জন্য।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা