সংগৃহিত
জাতীয়

৪০০ মিলিয়ন ডলার দিবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার আজ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার নীতি-ভিত্তিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারকে তার জাতীয় অভিযোজন পরিকল্পনা, ২০২৩-২০৫০ বাস্তবায়নে সহায়তা করতে এ ঋণ প্রদান করা হচ্ছে। ঋণটি জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে প্যারিস চুক্তির সঙ্গে হাল নাগাতের ক্ষেত্রে জাতীয়ভাবে নির্ধারিত অবদান ২০২১-এ সহায়তা দেবে।

আজ রাজধানীর ইআরডিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও এডিবি’র পক্ষে যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তা ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম সাবপ্রোগ্রাম। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলি অন্যতম। এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বার্ষিক গড় ক্ষতির পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, “এই অঞ্চলের জলবায়ু ব্যাংক হিসাবে জলবায়ু কর্মে এডিবি বাংলাদেশ সরকারের জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদারে, স্বল্প-কার্বন অর্থনীতিতে উত্তরণে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে, লিঙ্গ সমতা মূলধারায় নিয়ে আসতে ও সামাজিক অন্তর্ভুক্তিতে প্রগতিশীল পদক্ষেপ গ্রহণে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রোগ্রামটি জলবায়ু অর্থায়ন সংগ্রহ করতে ও দেশের সামগ্রিক উন্নয়ন এজেন্ডায় জলবায়ু পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দিতে একটি সক্ষম প্রাতিষ্ঠানিক ও নীতিগত পরিবেশ তৈরি করবে এবং সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়ন ও জ্বালানীসহ জলবায়ু সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে।

প্রোগ্রামটি সরকারের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় কমিটি গঠনের সুবিধা দেয়। প্রোগ্রামটি বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব পরিচালনায় সরকারকে নিবিড়ভাবে সহায়তা করবে। এটি সম্প্রতি কপ-২৮ এ উপস্থাপিত হয়েছে।

প্রোগ্রামটি সরকারের পরিকল্পনা ও সম্পদ বরাদ্দে জলবায়ু অগ্রাধিকারকে মূলধারায় নিয়ে আসতে সহায়তা করবে এবং সবুজ বন্ড এবং টেকসই আর্থিক নীতির মাধ্যমে জলবায়ু অর্থায়নকে সচল রাখবে। এছাড়াও এডিবি জলবায়ু-স্থিতিস্থাপক শহরের কর্ম পরিকল্পনা এবং শহর এলাকাগুলোতে বন্যা কমাতে পৌরসভাগুলোর ড্রেইনেজ সিস্টেম উন্নত করতে সহায়তা করে যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা