সংগৃহিত
আন্তর্জাতিক

১৭৫ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারণা মামলায় জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক আদালত ট্রাম্পকে এ অর্থ জরিমানা করেন।

এনডিভির খবরে বলা হয়েছে, প্রতারণা মামলায় ট্রাম্পকে প্রথমে ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এ আদেশের বিরুদ্ধে ট্রাম্পের আইনজাবী আপিল করলে আদালত তাকে পরিশোধকৃত অর্থের পরিমাণ কমিয়ে দেন। আর এ অর্থ পরিশোধে ট্রাম্পকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

স্থানীয় সময় সোমবার (১ এপ্রিল) ট্রাম্প তার জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এর ফলে তিনি তার সম্পদের মধ্যে ট্রাম্প টাওয়ার এবং মার-এ লাগো বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে বাঁচলেন।

ট্রাম্পের আইনজীবী অ্যালিনা হাববা এক বিবৃতিতে বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। তিনি আপিলের ওপর তার অধিকার প্রমাণ করতে এবং এই অন্যায় রায়কে বাতিল করার জন্য উন্মুখ।’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করে সম্পদের দাম বৃদ্ধির অভিযোগ আনা হয়। তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে সম্পত্তি জালিয়াতির মামলাটি পুরোপুরি রাজনৈতিক।

২০২২ সালে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

এআইয়ের ছবিতে আশির দশক

হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, উজ্জ্বল রঙের শার্ট কিংবা টপস, কানে বড়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা