মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা ভূমিধ্বস জয় পেয়েছেন। তাঁর সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রেই জয় পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর তুলনায় ১ লাখ ৩ হাজারের বেশি ভোট পেয়ে এই আসনের ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, আফরোজা খানম পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। এই আসনে প্রার্থী ছিলেন ৯ জন।
মানিকগঞ্জ সদরের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ১৫১টি কেন্দ্রে ভোটার ৩ লক্ষ ৯৫ হাজার ৮৫২।
তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যও।
নির্বাচনে জয় পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া আফরোজা খানম রিতা জানান, দল-মত, ধর্ম-বর্ণের সবাইকে নিয়ে আধুনিক মানিকগঞ্জ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় সব ভোটারদের ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
আমারবাঙলা/এসএ