ছবি: সংগৃহীত
জাতীয়

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনে এ তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইনশা আল্লাহ এটা উদ্বোধন করবেন। নিশ্চয়ই উনি একটি উপজেলায় যাবেন এবং সেই উপজেলায় গিয়েই উনি এটা করবেন। একটি উপজেলায় গিয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। সেটা যখন সময় হবে, তখন ইনশা আল্লাহ ১০ মার্চের আগেই আপনাদের জানিয়ে দেয়া হবে।’

কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে এ জেড এম জাহিদ বলেন, ‘এটা হবে একটি “ইউনিভার্সাল” কার্ড। এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশা আল্লাহ। কাজেই এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি, আগামী চার মাসের মধ্যেই পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর সারা দেশে আরও ব্যাপকভাবে, অ্যাটলিস্ট প্রতিটি উপজেলা এটার আওতায় আসবে।’

তিনি বলেন, ‘প্রথমেই হয়তো পুরো উপজেলা দেয়া যাবে না।’ তবে প্রথমে একটি একটি করে ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিতে ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দেয়া হবে এবং এভাবেই সারা দেশ এটার সেবা পাবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রোগ্রামটা রাজনৈতিক কিন্তু বাস্তবায়ন করবে সরকার। সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি থাকবে। প্রথম শ্রেণির কর্মকর্তা দায়িত্বে থাকবে। দুই স্তরবিশিষ্ট চেকিং থাকবে, যেন কার্যক্রমে ভুল-ভ্রান্তি না হয়। আপাতত যেহেতু এই অর্থবছর শেষের দিকে, তাই আগামী বাজেটে এটি অন্তর্ভুক্ত করা হবে।’

তিনি জানান, হত দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত— এ তিন শ্রেণির নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ধর্ম বিবেচনা করা হবে না। উপজেলার প্রতিটি ওয়ার্ডের উপযোগীরা এটি পাবেন।

তিনি আরও জানান, প্রতিটি ডোর টু ডোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘরে বসে কোনো তথ্য সংগ্রহ করা হবে না।। ফিল্ড লেভেল থেকে তথ্য সংগ্রহ করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা