খেলা

হামজাকে নিয়ে সমর্থকদের সুখবর দিলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

এবার হামজা চৌধুরীকে নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজার সঙ্গে লাল-সবুজ সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিচিতি পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে ডাকা হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। যেখানে প্রাধান্য পাবে তরুণ ফুটবলাররা।

নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল-সবুজ ফুটবল সমর্থকরা।

ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন। যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন।

এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘দর্শকরাও তার কথা শুনতে পারে, তাকে দেখতে পারে, মত বিনিময় করতে পারে, হ্যান্ডসেক করতে পারে, ছবি তুলতে পারে। সে ধরনের আয়োজনের পরিকল্পনা আমাদের আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প ডাকবে বাফুফে। সেখানেই প্রাধান্য পেতে পারেন তরুণ ফুটবলাররা। যদিও তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরা ওপর।

বাবু বলেন, ‘একটা খেলার পরেই লিগটা বন্ধ হবে। বন্ধ হলে আমরা জাতীয় দলের ক্যাম্প ডাকব। সেখানে উদীয়মান খেলোয়াড় কারা সুযোগ পেতে পারে, সেদিকেও দৃষ্টি থাকবে। সাফে যেন আমরা ভালো করতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রেসিডেন্টের মূখ্য বিষয় এবং তার নির্দেশ কীভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের র‌্যাঙ্কিংটা ভালো করা যায়।’

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে বাফুফে। সেখান থেকেই তরুণ ফুটবলার অন্বেষণ করবে বাফুফে।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘তারুণ্য উৎসবের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে শুরু করেছি। রাঙামাটির স্থানীয় খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমরা ম্যাচ খেলাব। সেখান থেকে আমরা খেলোয়াড় বের করার চেষ্টা করব।’

এদিকে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার জন্য কাজ করছে বাফুফে। দ্রুতই ডিএফএ গুলোর কমিটি দেওয়াসহ জেলা পর্যায়ে নিয়মিত খেলা আয়োজন করবে বাফুফে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা