দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

হাবিপ্রবির সাবেক দুই ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক দুই উপাচার্য ড. এম কামরুজ্জামান এবং ড. মু. আবুল কাসেমের বিরুদ্ধে নিয়োগ, প্রকল্প, এবং সরকারি অর্থ ব্যবহারে অনিয়মসহ একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, ড. মু. আবুল কাসেম ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এবং ড. এম কামরুজ্জামান ২০২১ সালের ৩০ জুন হাবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ পান। তাদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নির্মাণ প্রকল্পে অনিয়ম, ল্যাবের সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট নথি চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, আমরা দুদকের চিঠি পেয়েছি এবং তাদের তদন্ত কমিটি নথি চেয়েছে। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ থাকায় এপ্রিল পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

অডিট সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল ইসলাম সরকার বলেন, সাবেক দুই ভিসির অনিয়ম ছাড়াও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভায় একটি কমিটি গঠন করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা