ছবি: সংগৃহীত
সারাদেশ

স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত — স্বাস্থ্যমন্ত্রী

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যেন আর ডাক্তারের পেছনে ঘুরতে না হয়—ডাক্তারই মানুষের পেছনে ঘুরবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের রয়েছে। স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে।

গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাঁদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাঁদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে গিয়ে, কোনো রাজনৈতিক অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট করার ইচ্ছা পোষণ করছি। নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন, সেখানে মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে আসেন। এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাইমিন মিন আল জিহান, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন &...

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের...

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা