সংগৃহীত
খেলা

সিবিএফ সভাপতির পদে লড়বেন না রোনালদো

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দেশটির ফুটবলের আরো উন্নতি করতে চেয়েছিলেন রোনালদো নাজারিও। এ কারণে এবার সিবিএফ নির্বাচনে লড়তে চেয়েছিলেন। কিন্তু বুধবার হঠাৎ ভোটে দাঁড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রোনালদো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক ফেডারেশনগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থনের অভাবে ব্রাজিলের ফুটবল পরিচালনা কমিটির সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ ও দুবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি।’

৪৮ বছর বয়সী এই তারকা এরপর যা লিখেছেন, তাতে মিশে আছে অভিমান, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’

ব্রাজিলের ফুটবল গভীর সংকটের মুখোমুখি হচ্ছে দাবি করে গত ডিসেম্বরে সিবিএফের শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। এমনকি পেপ গার্দিওলাকে কোচ করে আনার ঘোষণাও দিয়েছিলেন।

কিন্তু ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই নাকি তার প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরিবর্তে ফেডারেশনগুলো জানিয়েছে, তারা আগামী নির্বাচনে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে সমর্থন দেবে।

২০২২ বিশ্বকাপের পর থেকে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই কোচের পদ ছাড়েন তিতে। এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকতে হয় সেলেসাওদের।

প্রত্যাশা ছিল, অন্তর্বর্তীকালীন কোচ রামোন মেনেজেস ও ফার্নান্দো দিনিজকে দিয়ে কাজ চালিয়ে নিয়ে ২০২৪ কোপা আমেরিকার আগে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেবে। পাকা কথাও নাকি সেরে ফেলেছিল দুই পক্ষ। কিন্তু সিবিএফের অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন।

সে সময় অনেকটা আকস্মিকভাবে দৃশ্যপটে আসেন দরিভাল জুনিয়র। গত বছরের জানুয়ারিতে তাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দরিভালের অধীন ব্রাজিলের শুরুটা ইতিবাচক হলেও দ্রুতই ধারাবাহিকতা হারায়। কোপা আমেরিকায় ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়েও বেশ ধুঁকতে দেখা গেছে দলটিকে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ১০ দলের মধ্যে ৫ নম্বরে আছে ব্রাজিল।

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। নির্বাচনও হবে আগামী ১২ মাসের মধ্যে। ধারণা করা হয়েছিল, রোনালদো ভোটে দাঁড়ালে রদ্রিগেজ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। কিন্তু রোনালদো সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় আপাতত রদ্রিগেজের রাস্তা পরিষ্কার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা