জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে ২০১৮ সালে এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলীর বাড়িতে হামলা করে চাঁদাবাজি, লুটপাট, ক্ষয়ক্ষতি, গুম ও হত্যার হুমকির মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় ১৪ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ব্যবসায়িক বিরোধের জেরে ২০১৮ সালের ৪ জুলাই রাত থেকে ৫ জুলাই বেলা ১টা পর্যন্ত জ্যোতির নির্দেশে আসামিরা এরশাদ গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ আলীর বাসায় হামলা চালায়। বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ ৫৫ লাখ টাকা, ৪৫ লাখ টাকার চাঁদা ও আগাম স্বাক্ষরিত দুটি চেক বই নিয়ে যায়। এর মোট পরিমাণ ১ কোটি ৩০ লাখ টাকা।

এ ছাড়া আসবাবপত্র, সিসি ক্যামেরা ও প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করে। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৮ সেপ্টেম্বর এরশাদ আলী ও তার পরিবারকে গুম ও হত্যার হুমকি দেয় মামলার চার নম্বর এজাহার নামীয় আসামি আসিব বিন আনোয়ার।

এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে প্রধান আসামি করে ২১ জনের নামে ১১ ডিসেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন এরশাদ আলী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা