ছবি: সংগৃহীত
সারাদেশ

সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এই রিটটি দাখিল করেন। রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারির আবেদনও করা হয়েছে।

গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দিনে-দুপুরে স্থানীয় প্রশাসনের সামনে থেকেই বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা