সংগৃহীত ছবি
জাতীয়

সাত বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক : দেশের ৭ বিভাগে সাতজন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) একেএম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে; পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুর রহমানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এসবির পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে; সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা