ছবি-সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে

কাজী রিপন, সাতক্ষীরা: ডেঙ্গু রোগীর সংখ্যা সাতক্ষীরা সরকারি হাসপাতালে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটাই এ পর্যন্ত হাসপাতালে একদিনে ভর্তিকৃত সর্বোচ্চ ডেঙ্গু রোগী।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৯৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথম সাত মাসের রোগী ছিলো ১৪৯ জন।

গত আগস্ট মাসে রোগী ভর্তি হয় ২৩০ জন। আর সেপ্টেম্বর মাসে ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১২১ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন কলারোয়ায় ৬ জন তালায় ৪ জন এবং সাতক্ষীরা সদরে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত আগস্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন ৫ জন। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত খুলনা সহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে রয়েছে ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিদিন প্রেরিত সাতক্ষীরা বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল ১৪৯ জন।

সেই সংখ্যা আগস্ট মাসে এসে দাঁড়ায় ২২৫ জনে। অর্থাৎ আগস্টে প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা ৭. ৩০ জন। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে সেই সংখ্যা ১০.৬৫ জনে দাঁড়িয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা