প্রতিনিধি
সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি ::

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় সাতক্ষীরার সীমান্ত পারাপারে পাঁচ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার পোতাপাড়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার আলিয়াবাদ গ্রামের মোহাম্মদ আলী আব্বাসের ছেলে মো. আতিকুর রহমান (৩৬), যশোরের চৌগাছা থানার মুক্তারপুর গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাটের মোল্লারহাট থানার ব্রাম্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর ছেলে তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশাররফ হোসেন খানের ছেলে মো. মাহবুব খান (১৮), ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাকিব হাসান (১৭)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন সুলতানপুর বিওপির একটি টহল দলের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার পোতাপাড়া নামক স্থান থেকে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবির সূত্র আরো জানায়, আতিকুর রহমান ও আসলাম হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের নয়াদিল্লী ও পশ্চিমবাংলার কুচবিহারে তাদের শ্বশুরবাড়ী রয়েছে। বর্তমানে তাদের স্ত্রী ভারতে শ্বশুরবাড়ীতে অবস্থান করছে। স্ত্রীর সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে যায়।

এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করে। মাহাবুব খানের চাচা স্থায়ীভাবে ভারতে অবস্থান করছে। মাহবুব চাচার সাথে দেখা করার জন্য এবং রাকিব হাসানের বাবা ও মা স্থায়ীভাবে ভারতে অবস্থান করায় সে তাদের সাথে (বাবা ও মা) দেখা করতে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল।

বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা বাংলাদেশে ফিরে আসে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা