ছবি: আমার বাঙলা
সারাদেশ

সাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ

আবিদ হাসান সাইমুম,কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি:

করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন মৎস্যজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন এলাকার জেলেরা।

বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বন্ধ না হলে সামুদ্রিক মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এ ছাড়া মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশ থেকে অবৈধ ট্রলিং বোট বন্ধ এবং কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।
স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, কলাপাড়া উপজেলাটি সমুদ্র সংলগ্ন হওয়ায় এখানকার বিপুল সংখ্যক মানুষের জীবিকা মৎস্য আহরণের ওপর নির্ভরশীল।

কিন্তু বর্তমানে সমুদ্রে অবৈধ ট্রলিং বোটের কারণে এই মৎস্যজীবীদের জীবিকা এবং এলাকার সামুদ্রিক জীববৈচিত্র্য উভয়ই চরম সংকটের মুখে পড়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়টি সরকারের দৃষ্টিগোচরে আনব। পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ, ফিফা সভাপতির বিরুদ্ধেও মামলা করতে থানায় যুবক

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিয...

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ,

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও...

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

সাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ

করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা