সংগৃহিত
আন্তর্জাতিক

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সব মন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্মকর্তার রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের ওপর আগামী তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রিনুবুর চিফ অব স্টাফ ফেমি বাজাবিয়ামিলা বলেছেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

প্রেসিডেন্ট টিনুবু ও তার প্রশাসনের কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে। গত বছরের মে মাসে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ বার বিদেশ সফরে গেছেন টিনুবু।

নাইজেরিয়ার এই প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদের প্রথম ছয় মাসেই অভ্যন্তরীণ ও বিদেশ সফরের পেছনে কমপক্ষে ৩ দশমিক ৪ বিলিয়ন নাইরা (প্রায় ২২ লাখ মার্কিন ডলার) ব্যয় হয়েছে। যা তার ২০২৩ সালের সফরের বাৎসরিক মোট বাজেটের ৩৬ শতাংশেরও বেশি বলে গত জানুয়ারিতে দেশটির সংবাদপত্র পাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়।

ফেমি বাজাবিয়ামিলা বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা নাইজেরিয়ার বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় খরচ কমিয়ে দেবে। পশ্চিম আফ্রিকার এই দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জীবনযাত্রার ব্যয়-সংকটের সাথে রীতিমতো লড়াই করছে। দেশটির চলমান এই অর্থনৈতিক সংকট মানুষের মাঝে ব্যাপক ভোগান্তি ও ক্ষোভ তৈরি করেছে।

জনসাধারণের তীব্র সমালোচনা মোকাবিলায় টিনুবু সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করছেন। এর আগে, গত জানুয়ারিতে নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট রাষ্ট্রীয় খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রতিনিধি দলের সংখ্যাও ৬০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দেন।

আগামী এপ্রিলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির সরকারি কর্মকর্তারা কেবল ‘‘অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়’’ এমন সফরে বিদেশে যেতে পারবেন। কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়ার অন্তত দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট টিনুবুর কাছ থেকে অনুমোদন নিতে হবে।

বাজাবিয়ামিলা বলেছেন, বিদেশ সফরের এই বিরতি সরকারি কর্মকর্তাদের কার্যকর পরিষেবা সরবরাহের জন্য তাদের নিজ নিজ দায়িত্বে মনোনিবেশের বিষয়টি নিশ্চিত করবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের লাগাম টানতে নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট ব্যবস্থা নিলেও নিজে সফর কমাবেন কি-না সেই বিষয়ে কিছু জানাননি তিনি। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা