ছবি: সংগৃহীত
সারাদেশ

শিক্ষক নেই, তালাবদ্ধ শ্রেণিকক্ষ—শিশুদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না আসায় এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। নিয়মিত শিক্ষক উপস্থিতি ও পাঠদানের দাবিতে সোমবার (১৭ আগস্ট) সকালে লাঠিসোঁটা হাতে নিয়ে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা।

ঘটনাটি ঘটেছে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা দেখতে পায় শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো শিক্ষককে বিদ্যালয়ে আসতে না দেখে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীরা তালাবদ্ধ শ্রেণিকক্ষের সামনে অবস্থান নেয় এবং প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা দরজায় লাথি দিয়েও ক্ষোভ প্রকাশ করে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না। ফলে অনেক সময় ক্লাসও হয় না। নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান করার দাবিতেই তারা এ বিক্ষোভ করেছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এমন পরিস্থিতি চলছে। পাঁচজন শিক্ষক থাকলেও তাদের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে স্থানীয়রা গিয়ে তাদের শান্ত করেন।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য মেজর (অব.) মনজুর কাদের মনজুর কাদের

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

শিক্ষক নেই, তালাবদ্ধ শ্রেণিকক্ষ—শিশুদের বিক্ষোভ

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না আসায় এবং শ্রেণিকক্ষ তালা...

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ঝুঁকিতে শ্রমিকের জীবন

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জীবনে হয়রানি, অনিরাপত্তা...

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা