ছবি: সংগৃহীত
রাজনীতি

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ সিদ্ধান্তে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

হেফাজতে ইসলামের নেতারা বলেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত আলেম সমাজ ও দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শে বিশ্বাসী। এ কারণে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব তার হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত। অন্যথায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

হেফাজতে ইসলাম আরও সতর্ক করে বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার মতামত ও অবদানকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বহাল রাখা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ অবস্থায় সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

সম্পর্কটা ভালোবাসার নাকি অভ্যাসের?

সম্পর্কের শুরুতে সঙ্গীর একটি ছোট্ট মেসেজও অনেক আনন্দের কারণ হয়ে ওঠে। তার প্রশ...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

হাওরবাসীর গল্পে রুনা খান

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা