সংগৃহিত
শিক্ষা

লিফট কিনতে ফিনল্যান্ডে ঢাবির প্রো-ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (৪ মে) ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেন তারা। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিভিন্ন একাডেমিক ভবনের জন্য মোট ১৭টি লিফট কেনার জন্য ফিনল্যান্ড যাচ্ছেন দলটি। তবে তাদের ফিনল্যান্ড যাওয়া আসার খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না ঢাবি। প্রি–শিপমেন্ট ইন্সপেকশনের (পিএসআই) অংশ হিসেবে এ প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছেন। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ থাকায় ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোনও ব্যয় বহন করবে না। লিফট কেনার প্রকল্প পেয়েছেন রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)। প্রতিষ্ঠানটি প্রতিনিধিদের ফিনল্যান্ড নিয়ে যাবেন, লিফট দেখবেন এবং লিফট কেনার বিষয়ে স্বাক্ষর করবেন। তাছাড়া যেই লিফট পছন্দ করে কেনা হয়েছে সেটাই শিপমেন্ট করা হচ্ছে কি না সেটাও পরীক্ষা করবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, চলতি মাসের ২-৯ তারিখ পর্যন্ত তাদের ৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তাদের সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ সরকার কোনও আর্থিক খরচ বহন করবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১১ সালে জারিকৃত এক স্মারকের ক্ষমতাবলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ সালের ২৪ নভেম্বর এক পত্রের পরিপ্রেক্ষিতে উপাচার্য আপনাকে (উপ–উপাচার্য) বিদেশ গমনের অনুমতি দিয়েছেন।

ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার জানান, প্রতিনিধি দল আজকে সকালেই ফিনল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমার কাজ ছুটি দেওয়া, আমি ছুটি দিয়েছি। বাকি সব কাজ ইঞ্জিনিয়ারিং দপ্তরের।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাজী মো. আকরাম হোসেন জানান, এটা নিয়ে এত আলোচনার কিছু দেখি না। বাংলাদেশের যে কোনও টেন্ডার নিলে সেখানে প্রি-শিপমেন্টের বিষয়টি সামনে আসে। লিফট কেনার ট্রেন্ডারেও তাই উল্লেখ করা আছে। এই বিষয়টি অধিক স্বচ্ছ করতে দুটি টিমও গঠন করা হয়েছিল। সেখান থেকেই দুজন প্রশাসনিক ও দুজন টেকনিক্যাল স্পেশালিষ্ট ফিনল্যান্ড যাচ্ছেন। এর আগে রোকেয়া হলের লিফটের ট্রেন্ডার স্বচ্ছতার সঙ্গে করা হয়নি, কারণ সেখানে প্রশাসনের যোগসূত্র ছিল না। তাই এবার প্রতিনিধি দলকে ফিনল্যান্ড পাঠানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা