সংগৃহীত
বিনোদন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে ৩৩ তারকার বাড়ি পুড়েছে 

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে সাধারণ মানুষের মতো অনেক তারকাও ঘরবাড়ি হারিয়েছেন। দাবানল যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তারকারা তখন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন।

বন্ধুকে হারিয়েছেন গার্নার : লস অ্যাঞ্জেলেসের দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার। মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির সঙ্গে কথা বলেছেন গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী। বন্ধুর মৃত্যুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেনিফার গার্নার, ‘আমি এক বন্ধুকে হারিয়েছি, ও সময়মতো বাড়ি থেকে বের হতে পারেনি।’ ২৫ বছর ধরে প্যাসিফিক প্যালিসেইডসের বাসিন্দা গার্নার। তবে এবারের অবস্থার সঙ্গে কিছুই মেলাতে পারছেন না তিনি। গার্নার বলেন, ‘বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমারই অন্তত ১০০ বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে।’

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার। তিনি বলেন, ‘২৫ বছর ধরে এখানে থাকি, তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এমন কিছু করতে চাই, যা দুর্গত মানুষের কাজে আসে।’ এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন, সেটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন তিনি।

ডিজনি, প্যারামাউন্টের অনুদান : গত শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে। ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবেন।’

আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় তারা ভীষণভাবে মর্মাহত। এ ঘটনায় যাদের জানমালের ক্ষতি হয়েছে, তাঁদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে।

আরো ঘটনা : দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ কার্যক্রম শুরু করেছে অনেক সংগঠন। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, গত শুক্রবার ৪৫ মিনিট ধরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছেন। হ্যারি ও মেগান ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তাদের কয়েকটি ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমটি। স্থানীয় বাসিন্দারা ডিউক ও ডাচেস অব সাসেক্সকে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আগেই জানা গেছে, দাবানলে প্যারিস হিলটনের মালিবুর বাড়ি ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া বাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। টিএমজেড জানিয়েছে, দাবানলে অন্তত ৩৩ জন তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এখন নতুন নতুন খবর প্রকাশ্যে আসছে। দুইবার অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিনসের পুড়ে যাওয়া বাড়ির ছবি প্রকাশ করেছে পিপলডটকম।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিজের পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা