সারাদেশ

লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন জোবায়ের হোসেন নামে একজন।

নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মৃত মাসুদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে মাকসুদুর রহমান মোটরসাইকেল নিয়ে করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছলে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান ও জোবায়ের হোসেন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মাকসুদুর রহমানের। গুরুতর আহত জোবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থায়ও আশংকাজনক।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘মাকসুদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তাঁর।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান নিহত ও জোবায়ের হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে অভিযান চলছে।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা