সংগৃহিত
জাতীয়

রিজার্ভ চুরির তদন্ত ভালো পজিশনে আছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ পাচারের মামলা আমরা তদন্ত করছি, তদন্ত মোটামুটি ভালো পজিশনে আছে। আর এ সংক্রান্ত নিউইয়র্কে একটি মামলা হয়েছে। নিউইয়র্কের ওই মামলার বিচারক ইতোমধ্যে শুনানি শেষ করেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিআইডি সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিআইডি প্রধান বলেন, আমরা আমাদের মামলার চার্জশিট দিলে কি ওই দেশ থেকে আসামি ধরে আনতে পারব? ইন্টারপোলের সাপোর্ট ছাড়া তো আমরা আসামি ধরে আনতে পারব না। আমরা যেটা চাইবো ফান্ডটা কীভাবে ফিরিয়ে আনা যায়। মামলা তদন্ত শেষ পর্যায়ে। যেটা পেয়েছি নেগলেজেন্সি আছে।

মতবিনিময়কালে সিআইডি প্রধান ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, পুলিশ-সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক। উভয়ের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যেকোনো অপরাধের রহস্য উদঘাটন করা সম্ভব।

সিআইডি প্রধান নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ পথচলার সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও অপরাধজনিত যেকোনো তথ্য সিআইডিকে অবহিত করার পরামর্শ দেন।

এ সময় ডিআইজি মো. মাইনুল হাসান, অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, মো. কামরুল আহসান, বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ইসি সদস্য আলী আজম, দাউদ খান ও কালিমউল্ল্যাহ নয়ন উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা