ছবি: সংগৃহীত
সারাদেশ

রামপালে শিশু সুরক্ষায় অংশীজনের পরামর্শ সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাগেরহাটের রামপালে অংশীজনের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত ‘অগ্রযাত্রা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনসহ সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ বন্ধে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

কলকাতায় আগুনে বাংলাদেশি সাংবাদিকের পরিবারসহ ৪ জন নিহত

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০),...

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশ

ভূমিসেবার মান উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূম...

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স...

বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতায়: তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা