ছবি: সংগৃহীত
শিক্ষা

রাবির আন্তর্জাতিক সম্মেলনের সেরা তিনে ইবি শিক্ষার্থীদের গবেষণাপত্র

ইবি প্রতিনিধি

'সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা' বিষয়ক (SPICSCON-2025) আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিনটি গবেষণাপত্র মধ্যে স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইবি প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মো. ইমামুল হোসাইন, এসএম মাহিম, তারেক আজিজ, ফয়সাল আহমেদ। তাদের গবেষণার বিষয়বস্তু ছিল "Hybrid CCT-TB: A Dual-Stream Attention Augmented Hybrid Architecture with Explainable AI for Tuberculosis Screening in Chest Radiographs"।

শনিবার (২২ নভেম্বর) সকালে দুইদিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে IEEE আইইই বাংলাদেশ সেশন এবং আইইই সিগনাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথভাবে এই চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি) এর শিক্ষার্থীদের গবেষণাপত্র নির্বাচিত হয়েছে।

সম্মেলনে আয়োজন কমিটির সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক হালিদা হোমায়রা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান। এছাড়া, দেশের ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

সেরা গবেষণাপত্র নির্বাচিত হওয়া ইবি শিক্ষার্থী ইমামুল বলেন, 'আমাদের গবেষণা প্রবন্ধটি কনফারেন্সে সেরা গবেষণা অ্যাওয়ার্ড পাওয়ায় আমি সত্যিই গর্বিত ও সম্মানিত। এই অর্জনের জন্য সুপারভাইজার, সহলেখক ও সবার সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে প্রবন্ধটির উপস্থাপক সহলেখক তারেক আজিজকে বিশেষ ধন্যবাদ জানাই।'

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কুয়েট কুয়েট চুয়েট ও রুয়েট সহ দেশ-বিদেশের গবেষকদের প্রায় ৪০০ গবেষণা প্রবন্ধ থেকে নির্বাচিত প্রায় ১৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং সিগন্যাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সিস্টেম ডিজাইনসহ বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে বলে। SPICSCON ২০২৫ সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান-বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা