সংগৃহিত
আন্তর্জাতিক

রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকটপূর্ন দেশ পাকিস্তানে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটকে ঘিরে সেখানে সহিংসতার আশঙ্কা রয়েছে।

তবে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, দেশে কোনও ধরনের রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘অসাধারণ গণতান্ত্রিক অনুশীলনে’ নাশকতার যে কোনও প্রচেষ্টাকে ব্যর্থ করার সংকল্প করেছেন।

এটি জানানো হয় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত কর্পস কমান্ডার সম্মেলনে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে এই ফোরামে সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সেনাবাহিনী ইসিপির নির্দেশনা অনুসারে সাংবিধানিক আদেশ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কাউকে সহিংসতায় লিপ্ত হতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতা করতে দেওয়া হবে না।’

পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা পবিত্র বিষয় এবং এটি অলঙ্ঘনীয় জানিয়ে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ‘পাকিস্তান সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে; তবে দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান এবং পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়ে কখনোই কোনও আপস করা হবে না।’

এদিকে দুর্বৃত্তরা দেশটির আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে। দেশটির আসন্ন নির্বাচন ঘিরে জঙ্গি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মাঝেই বুধবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, বুধবার দুর্নীতির এক মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের দলের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা