ছবি: রাজধানীর হাতিরপুল এলাকা। ছবি সংগ্রহে: সৈয়দ জাফরান হোসেন নূর
পরিবেশ

ফাল্গুনের বর্ষণে ভিজলো রাজধানী

নিজস্ব প্রতিবেদক: ভোর থেকেই রোদ মেঘের লুকোচুরি চলছে মাঝেমধ্যে বৃষ্টির গুঁড়ি দেখা গেছে। অবশেষে বিকেল পোনে পাঁচটার দিকে ফাল্গুনের বর্ষণে ভিজেছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে বৃষ্টি নামলেও পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি।

বুধবার আবহাওয়ার অফিসের পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে আজ সকালে রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গাছে মুকুল আসার এই সময়ে বৃষ্টির পর ঝলমলে রোদ আমের জন্য খুবই ভাল বলে জানাচ্ছেন কৃষক আর কৃষি কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, এই বৃষ্টিতে গাছের গোড়ায় একটা সেচ হয়ে গেছে। পাতায় পাতায় জমে থাকা ধুলোবালি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন গাছে ভালভাবে সালোকসংশ্লেষণ হবে। বৃষ্টির কারণে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৫ মিনিটে। আর বৃষ্টি শুরু হয়েছে ৫টা ৫০ মিনিট থেকে। অর্থাৎ ভোরের আলো ফোটার আগেই ফাল্গুনের বর্ষণে ভিজেছে রাজশাহী। বৃষ্টি চলেছে সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত। কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এতে শুষ্ক বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতিতে ফিরেছে সতেজতা। বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশে সূর্য উঠে যায়। ঝলমলে রোদে ভরে ওঠে প্রকৃতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছ...

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টায় দুই যুবক আটক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কলাপাড়া পৌর শহরের ৬, ৭ ও ৮...

ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকা...

আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভ...

নতুন সরকারের শপথ কে পড়াবেন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে । দু...

চট্টগ্রামে ভোটের দায়িত্ব থেকে ফেরার পথে আনসার সদস্য নিহত, আইসিইউতে ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার প...

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি সানজিদা ইসলাম তুলির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের...

সবার দায়িত্ব যেন সম্পন্নভাবে পালন করতে পারি: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্র...

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহম...

২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা