ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাঁচ বছর বয়সী জান্নাত আরা এবং তার দাদি রুবি আক্তার (৫৫)। রুবি আক্তার ওই এলাকার বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী। আগুনে তাদের বসতঘরসহ মোট আটটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা দাদি ও নাতনি বের হতে না পেরে প্রাণ হারান।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা