রাজনীতি

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা। মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ্যানির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সময় দলের দুঃসময়ে সক্রিয় ও পরীক্ষিত অনেক নেতাকে মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, এর পরিবর্তে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত এবং বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কমিটি গঠনে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগও তুলে ধরেন তারা।

পদবঞ্চিত নেতাদের ভাষ্য, গত ৪ জুন কমিটি ঘোষণার পর থেকেই তারা দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে বিষয়টি তুলে ধরছেন। তবে এখন পর্যন্ত কেবল আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

বৈঠকে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান, যেসব ব্যক্তি অনৈতিক উপায়ে বা বিতর্কিতভাবে পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের নাম ও পদবি প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এছাড়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই করে অনিয়মের মাধ্যমে পদ পাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে দলের পরীক্ষিত, ত্যাগী ও দীর্ঘদিনের সক্রিয় নেতাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

বৈঠকে উপস্থিত নেতাদের বক্তব্য শোনার পর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব অবগত রয়েছেন বলে জানান। তিনি পদবঞ্চিত নেতাদের আশ্বস্ত করে বলেন, বিএনপির মহাসচিবসহ সংশ্লিষ্ট নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অল্প সময়ের মধ্যেই একটি ইতিবাচক সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের সাবেক দায়িত্বশীল নেতাসহ বিপুলসংখ্যক পদবঞ্চিত নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর উত্তর ও পূর্ব এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, পদবঞ্চিত নেতাদের অভিযোগ ও দাবির বিষয়ে যুবদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা