সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়েছে। এতে বেসামরিক নাগরিকদের পাশাপাশি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। আর এসব হামলায় বিদেশি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এমন দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়েছে, আফগানিস্তান ছাড়ার সময় মার্কিন বাহিনী যেসব অস্ত্র ফেলে গিয়েছিল, সেগুলো ব্যবহার করছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বালোচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠনগুলো।

পাকিস্তান আগেও অভিযোগ করেছিল, আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে মার্কিন বাহিনী প্রত্যাহারের কারণে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়ে। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে পেন্টাগন।

তবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে বাজেয়াপ্ত অস্ত্র-সরঞ্জামের বিবরণই ইঙ্গিত করছে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের ভেতরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রই ব্যবহার করেছে সন্ত্রাসীরা।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি তুর্বতে হামলায় জড়িত সন্ত্রাসীরা একটি এম৩২ মাল্টি-শট গ্রেনেড লঞ্চার এবং এম১৬এ৪ অ্যাসল্ট রাইফেলের মতো মার্কিন অস্ত্রে সজ্জিত ছিল।

গত ২৭ জানুয়ারি উত্তর ওয়াজিরিস্তানে নায়েক মিনাল্লাহ নামে এক সন্ত্রাসীর কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এর আগে, ২২ জানুয়ারি ঝাবের সাম্বাজায় সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিদের কাছ থেকে একই ধরনের অস্ত্র উদ্ধার করেছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

গত ১৯ জানুয়ারি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের কাছ থেকে জব্দ করা অস্ত্রগুলো ছিল বিদেশে তৈরি।

তার আগে, গত বছরের ২৯ ডিসেম্বর মীর আলীতে সন্ত্রাসীদের কাছ থেকে গোলাবারুদসহ একে-৪৭ এবং এম৪ কার্বাইন অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী। একই মাসে (১২ ডিসেম্বর) ডেরা ইসমাইল খানের দারাবন এলাকায় হামলার সময় নাইট ভিশন গগলস এবং যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল সন্ত্রাসীরা।

গত ১৩ ডিসেম্বর আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশকারী একটি গাড়ি থেকে অত্যাধুনিক মার্কিন অস্ত্র উদ্ধার করেন কাস্টমস এবং নিরাপত্তা কর্মকর্তারা। এর দুদিন পরেই উন্নত মার্কিন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের একটি ট্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা।

গত বছরের ৬ সেপ্টেম্বর এবং ৪ নভেম্বর যথাক্রমে চিত্রাল ও মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে দুটি পাকিস্তানি চেকপোস্টে আক্রমণের জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করেছিল সন্ত্রাসীরা। ২০২৩ সালের জুলাই মাসে ঝাব গ্যারিসন আক্রমণের সময়ও মার্কিন অস্ত্র ব্যবহার করেছিল টিটিপি সদস্যরা।

ইউরএশিয়ান টাইমসের সূত্রে জিও নিউজের খবরে আরও বলা হয়েছে, টিটিপি সদস্যরা এখনো পাকিস্তানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করছে। এই তথ্য মোটেও আশ্চর্যজনক নয়। কারণ পেন্টাগন নিজেই নিশ্চিত করেছিল, তারা আফগান বাহিনীকে যে ৪ লাখ ২৭ হাজার ৩০০টি অস্ত্র দিয়েছিল, তার মধ্যে প্রায় তিন লাখ অস্ত্রই আফগানিস্তানে রেখে যাওয়া হয়েছে। দুই দশকের মিশন শেষে ২০২১ সালের আগস্টে অনেকটা তাড়াহুড়ো করেই আফগানিস্তান ছেড়েছিল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা