ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও ‘শাটডাউন’

আমার বাঙলা ডেস্ক

তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে মাত্র তিন মাসের ব্যবধানে শনিবার (৩১ জানুয়ারি) থেকে সাময়িকভাবে সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে, গত অক্টোবরে একবার শাটডাউনে পড়েছিল দেশটি। শুক্রবার মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়।

তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন যা সোমবারের আগে পাওয়া যাচ্ছে না। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যে কোনো বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চ- উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দপ্তরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়।

এদিকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের এক মার্কিন নাগরিক। এ ইস্যুতে ব্যাপক উত্তাপ চলছে দেশটির সরকারি দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলের মধ্যে।

গত বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে দেশজুড়ে ব্যাপক মাত্রায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আদেশে স্বাক্ষরের পর থেকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোমল্যান্ড সিকিউরির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় অভিযান।

গত ডিসেম্বরের শেষ দিকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বিপুল পরিমাণে বৃদ্ধি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প, যার ঘোর বিরোধিতা করছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ হলেও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির এমপিদের সংখ্যা বেশি। বরাদ্দ বিলটি সিনেটে পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্প যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ধিত বাজেট প্রত্যাহার না করেন- তাহলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ বিল কীভাবে পাস হয়- তা তারা ‘দেখে নেবেন’।

তবে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকরা আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যেই এ ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারবেন রিপাবলিক ও ডেমোক্রেটিক পার্টির এমপিরা এবং আগামী সপ্তাহের মধ্যে বিলটি পাস হয়ে ‘শাটডাউন’ পরিস্থিতি কেটে যাবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা