সংগৃহিত
বাণিজ্য
৫১ টন আপেল

মোংলায় দিয়ে হিমায়িত ফল আমদানি শুরু

বাণিজ্য ডেস্ক: মোংলা বন্দর দিয়ে এই প্রথম ২×৪০ কন্টেইনারে ৫১ টন আপেল আমদানি করা হয়েছে। গত ১২ ‍ডিসেম্বর তারিখ লাইবেরিয়ার পতাকাবাহী এম. ভি মার্কস হাই ফং জাহাজে মেসার্স এশিয়ান ফ্রুটস্ (বিডি) লি: এই আপেল আমদানি করে। এশিয়ান ফ্রুটস্ (বিডি) লি: এর জনাব সিরাজুল ইসলাম, সভাপতি (বিএফএফআইএ) কর্তৃক উক্ত আপেল আমদানি করা হয়েছে। ১৯ ডিসেম্বর মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি ও ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। ২১ ডিসেম্বর পণ্য চালানটি ডেলিভারি প্রদান করা হয়।

আমদানিকৃত হিমায়িত ফল ডেলিভারি প্রদানের শুভ সূচনা লগ্নে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, হারবার ও মেরিন, ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য, প্রকৌশল ও উন্নয়ন, ড. এ. কে. এম. আনিসুজ্জামান, পরিচালক ট্রাফিক কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্মকর্তাগণ, আমদানিকারকগণ, বিএফএফআইএ- এর সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ। আমদানিকারক কর্তৃক মোংলা কাস্টম হাউস, মোংলা বন্দর, উদ্ভিদ সংঘ নিরোধসহ সংশ্লিষ্ট সকলকেই এ কাজে সার্বিক সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দক্ষিণ- দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের 'পদ্মা সেতু' মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্হা, ব্যাবসা- বানিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল পরিলক্ষিত হচ্ছে । আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নাই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি - রপ্তানি করতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা