সারাদেশ

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরারা হলেন- সজিব, সামিয়া, সামিন ও তাদের বাবা হেলাল উদ্দিন (তিনি এখনও নিখোঁজ রয়েছেন)।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ট্রলারে করে গরু, ছাগলসহ ১৩জন যাত্রী নিয়ে তারা নদী মাঝ পথে ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি উল্টে নদীর পানিতে ডুবে যায়। এ সময় ৮জন সাঁতরে পাড়ে উঠে যায়। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর নিখোঁজ থাকে একই পরিবারের ৪ জন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের মরদের উদ্ধারের জন্য অভিযান চলছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককট...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) রা...

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই...

সাইবার অপরাধ ঠেকাতে নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা