সারাদেশ

‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ ফেনী জেলা কমিটি অনুমোদন

ফেনী প্রতিনিধি: সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন "বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড"-এর কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক ইয়াছিন আকন্দ স্বাক্ষরিত বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

এডভোকেট শৈবাল দত্তকে সভাপতি ও ওমর ফারুক নয়নকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফেনী জেলা কমিটি হস্থান্তর করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন এবিএম সুলতান আহমেদ।

এতে সহ-সভাপতি পদে শহিদুল আলম, সাংবাদিক আফতাব হোসেন মমিন, খালেদ মোহাম্মদ আলী রাসেল, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট হাবিবুল আলম জুয়েল, খুরশিদ আলম, ইলিয়াছ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, মো: আলাউদ্দিন, দিদার পাটোয়ারী, জাহিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে উৎপল বিশ্বাস প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানব সেবার লক্ষ্যে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন "বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড" গঠিত হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) ফেনী'র এক রেষ্টুরেন্টে প্রেস বিজ্ঞপ্তিতে "বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড" নবগঠিত ফেনী জেলা কমিটির সভাপতি এড.শৈবাল দত্ত এই তথ্য জানান।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা