সংগৃহীত
বিনোদন

মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর অন্যরকম হয়ে পড়েন শ্রীদেবী

বিনোদন ডেস্ক

মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন। বিষয়টি নিয়ে এক সময় অনেক আলোচনা হয়েছে। কিন্তু টেকেনি দুই তারকার সম্পর্ক।

এত বছর পর তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী।

হিন্দি রাশ নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সুজাতা মেহতা কথা বললেন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর প্রেম নিয়ে।

অনেকে বলেন, মিঠুন এবং শ্রীদেবীর নাকি বিয়েও হয়েছিল। যদিও সুজাতা নিজে কখনো এই বিষয়ে প্রয়াত অভিনেত্রীকে জিজ্ঞেস করেননি বলে জানান।

কেন জিজ্ঞেস করেননি, সেটিও খোলাসা করেছেন সাক্ষাৎকারে। সুজাতা জানান, ‘শ্রীদেবী ওই সময় মানসিকভাবে খুব ডিস্টার্বড ছিলেন। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিলেন।

বিচ্ছেদের পরও কাজ, শ্যুটিংয়ে ফোকাস টিকিয়ে রেখেছিলেন শ্রীদেবী, আর এমন ভাব দেখাতেন যেন মিঠুন নামের কেউ কোনোদিন ছিলই না। সুজাতা জানান, শ্যুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন অভিনেত্রী।

তার কথায়, ‘এটি বলতে পারি ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয়, ওরা একে অন্যকে পাগলের মতো ভালোবাসত। অনেকেই বলেন ওরা নাকি বিয়েও করেছিল।’

১৯৮০-এর দশকের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন রটে। সেই সময় শ্রীদেবী তার ক্যারিয়ারের সফলতম স্থানে অবস্থান করছিলেন। অন্যদিকে মিঠুন ততদিনে বিবাহিত। তার সঙ্গে যোগিতা বালির বিয়ে হয়েছিল।

এই বিষয়ে বলে রাখা ভালো, যোগিতাকে বিয়ে করার আগে হেলেনা লিউককে বিয়ে করেছিলেন মিঠুন। তখনই খবর রটে, মিঠুন নাকি প্রেম করছেন শ্রীদেবীর সঙ্গে। যদিও এই বিষয়ে কখনোই তারা খোলসা করেননি কিছু। বরং এড়িয়ে গেছেন সকল গুঞ্জনকে।

১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চুপিসারে চলেছিল মিঠুন এবং শ্রীদেবীর এই প্রেম। শ্রীদেবী এবং মিঠুনের প্রেমের কথা জানতে পেরেই নাকি যোগিতা আত্মহত্যা করতে গিয়েছিলেন। এরপর শ্রীদেবীও বোঝেন যে যোগিতা বালিকে ডিভোর্স দেবেন না মিঠুন।

এরপর ১৯৮৭ সালে বনি কাপুর শ্রীদেবীর জীবনে আসেন। প্রথমে পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিলেও একটা সময় তার গলাতেই মালা দেন অভিনেত্রী। শ্রীদেবী ও বনি বিয়ে করেন। তাদের সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম নেয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা