সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আল-কায়েদা নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার সহযোগী একটি সংগঠনের শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, নিহত ব্যক্তি ‘সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিনের একজন শীর্ষ অর্থ ও লজিস্টিক কর্মকর্তা’ ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে হামলা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি সেন্টকম।

দীর্ঘদিন ধরেই মার্কিন বাহিনী হুররাস আল-দিন গোষ্ঠীর নেতাদের টার্গেট করে হামলা চালিয়ে আসছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই অভিযান ‘সেন্টকমের চলমান প্রতিশ্রুতির অংশ, যা অঞ্চলটির অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসীদের পরিকল্পনা, সংগঠন ও হামলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত ও দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

গত ৩০ জানুয়ারি সিরিয়ায় হুররাস আল-দিনের আরেকজন নেতা মার্কিন সামরিক বাহিনীর এক বিমান হামলায় নিহত হন। উত্তর-পশ্চিম সিরিয়ার বাতাবো গ্রামের কাছে মহাসড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা সিরিয়ায় মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তারা। ২০১৪ সালে এই জোট গঠিত হয়েছিল, যখন এই সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা