ছবি: সংগৃহীত
অপরাধ
আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা?

মহেশখালীতে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের মহেশখালীতে নিজ ঘর থেকে মা ও চার বছরের শিশুপুত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার ইসমত আরা (২৬) ও তার শিশু সন্তান আবরার (৪)। মা ও ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে ইসমত আরার ঘরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসমত আরার মাথায় গভীর ক্ষত এবং চারপাশে ছোপ ছোপ রক্ত। মরদেহের পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা ইট। তবে ছোট শিশু আবরারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার নিথর দেহ মায়ের পাশেই পড়ে ছিল।

নিহত নারীর বাবার দাবি, ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করেছেন এবং একবার নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে নিজের মাথায় আঘাত করে নারীটি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে চার বছরের শিশুটির মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।"

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ইসমত আরা তালাকপ্রাপ্ত ছিলেন এবং বাবার বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘরে ছেলেকে নিয়ে থাকতেন। তিনি বলেন, "এটি আত্মহত্যা না কি সুপরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ সঠিক তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।"

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসির ভাষ্যমতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তেই পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা