ছবি-সংগৃহীত
জাতীয়

মরক্কোয় ভূমিকম্প: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে এ দুঃখ ও শোক প্রকাশ জানান তিনি। জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা জানান, ‘গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ৮ শতাধিক মানুষের মৃত্যু ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ, সরকার ও ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা জানান, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

ভূমিকম্পে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ২ হাজারের মতো মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরক্কোর পর্যটন শহর মারাকেশ ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে ১ম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৯।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা