ছবি: সংগৃহীত
সারাদেশ

মনোহরদীর-স্কুল কলেজের সামনে অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি, ঝুঁকিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য

জে,এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রায় প্রতিটি স্কুল ও কলেজের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হতে দেখা যায়। টিফিনের সময় ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীদের ভিড়ে এসব দোকান জমজমাট হয়ে উঠে। বিক্রিত খাবারের মধ্যে রয়েছে, ফুচকা, চটপটি, ঝাল মুড়ি, চেনাচুর, আচার, বিভিন্ন ভাজাপোড়া এবং রঙ্গিন কোমল পানীয়।

অধিকাংশ দোকানই রাস্তার পাশে খোলা পরিবেশে বসানোর ফলে খাবারের উপর ধুলাবালি ও মাছি বসে। যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। অনেক স্ট্রিট ফুড বিক্রেতার স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য প্রস্তুত সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় খাবার তৈরিতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না।

এছাড়া খাবার কি আকর্ষণীয় করতে অনেক ক্ষেত্রে একটি তিন রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা মানব দেহের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এ ধরনের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে শিক্ষার্থীরা ডায়রিয়া, খাদ্যে বিষ ক্রিয়া, পেটের নানা সমস্যা ও স্থূলতা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

পাশাপাশি অল্প বয়স থেকেই তাদের খাদ্যাভাসে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়, যা দীর্ঘ মেয়াদে শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি।

বিশেষ করে স্কুল-কলেজের সামনে থাকা খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া প্রতিটি স্কুল ও কলেজের ক্যান্টিনে নিরাপদ, সাহিত্যকর ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা করা গেলে শিক্ষার্থীর বাইরের অস্বাস্থ্যকর খাবারের প্রতি নির্ভরতা কমবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

জলাবদ্ধতায় স্থবির চট্টগ্রামের জনজীবন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। নগরীর বিভিন্ন এল...

শ্রমিকদের অবরোধে স্থবির ঢাকা-আরিচা মহাসড়ক, দীর্ঘ যানজট

মানিকগঞ্জের উপজেলার নবগ্রামে একটি কোম্পানির শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দ...

বাথরুমে হত্যা করে বস্তাবন্দী করে রাখা ঘাতক গ্রেপ্তার

মৌলভীবাজারে যুবককে হত্যা করে বাথরুমে বস্তাবন্দী করার ঘটনায়: কচুরিপানা থেকে হত...

মনোহরদীর-স্কুল কলেজের সামনে অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি, ঝুঁকিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রায় প্রতিটি স্কুল ও কলেজের সামনে অস্বাস্থ্যকর পরি...

মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন স্থাপনায় ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা