ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
ইসরাইল-হামাস যুদ্ধ

মিত্রদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে শক্তিধর বৃহৎ পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন।

হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। সূত্র মতে, বাইডেন রোববার ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী ও ইতালির নেতার সাথে কথা বলেছেন।

তারা ইসরাইলের প্রতি তাদের সমর্থন এবং সন্ত্রাসের বিরুদ্ধে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষাসহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

নেতারা ইসরাইল-হামাস যুদ্ধে আটকে পড়া তাদের নাগরিক বিশেষকরে যারা গাজা ছাড়তে ইচ্ছুক তাদের নিয়ে আলোচনা করেন।

এছাড়া তারা সংঘাত ছড়িয়ে না পড়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নিবিড় কূটনৈতিক সমন্বয়ের বিষয়ে অঙ্গীকার করেন।

বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ,জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কথা বলেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ইসরাইলের ১৪শ’রও বেশি লোক প্রাণ হারায়। হামাস প্রায় ২শ’ ইসরাইলীকে জিম্মি হিসেবে আটক করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় বোমা বর্ষণ শুরু করে।

গাজায় অব্যাহত বোমা বর্ষণে চার হাজার ৬শ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজায় চলছে ভয়াবহ মানবিক সংকট।

ইতোমধ্যে গাজায় দ্বিতীয় ধাপে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব নেতা গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা নিশ্চিতে সমন্বয়ের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা