ছবি: সংগৃহীত
বিনোদন

ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? 

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি এখন তাঁকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়।

ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে নিজের এই চিন্তার কথা জানান বর্ষা। ছবিতে দেখা যায়, নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যেখানে নখের ওপর ভোটের কালির দাগ এখনও স্পষ্ট।

ছবির ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে চশমা পরা স্নিগ্ধ সাজে একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবিতেও তার মুখে ছিল সন্তোষের হাসি এবং আঙুলে ছিল ভোটের চিহ্ন।

সে সময় ক্যাপশনে তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। তবে ভোটের গাঢ় কালি অনেক দিন স্থায়ী হওয়ায় বর্ষার মতো অনেক ধর্মপ্রাণ ভোটারই অজু ও নামাজ নিয়ে এমন সংশয়ের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য মেজর (অব.) মনজুর কাদের মনজুর কাদের

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

শিক্ষক নেই, তালাবদ্ধ শ্রেণিকক্ষ—শিশুদের বিক্ষোভ

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না আসায় এবং শ্রেণিকক্ষ তালা...

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ঝুঁকিতে শ্রমিকের জীবন

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জীবনে হয়রানি, অনিরাপত্তা...

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা