সংগৃহিত
রাজনীতি

‘ভোটবিহীন’ সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনে ‘ভোটবিহীন’ সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, ৭ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করেছেন। ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন করেছেন। নির্বাচনের আগেও অনেক হুমকি-ধমকি দিয়েছিলেন, এখনো আবার দিচ্ছেন।

তিনি আরও বলেন, আন্দোলনে দাবি যতদিন না প্রতিষ্ঠা হবে, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দেবো, ততদিন পর্যন্ত বিএনপিসহ সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল-জুলুম দিয়ে, মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ আন্দোলন কত প্রকার কি কি তা দেখিয়ে দেওয়া হবে।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফারুক বলেন, জনাব ওবায়দুল কাদের সাহেব, পররাষ্ট্রমন্ত্রী … আপনারা টিআইবিকে বলেন বিএনপির দালাল। আমার মনে হয়, দুদিন পর সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য) দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু। আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদের মনে করেন স্বাধীনতার স্বপক্ষের লোক। কিন্তু সেই কাজটি আপনারা করেন না।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদে তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কৃষকদলের ভিপি ইবরাহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা