সংগৃহীত
বিনোদন

ভিডিও নিয়ে আমি শঙ্কিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী রাশমিকা মান্দানা ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তার একটি আপত্তিকর ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এটি ডিপফেক ভিডিও। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন।

অমিতাভ বচ্চন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু রাশমিকা মান্দানা এ নিয়ে নীরব ছিলেন। অবশেষে অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুললেন।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন রাশমিকা মান্দানা।

স্টোরিতে অভিনেত্রী লিখেন, ‘নেটদুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত।

এই শঙ্কা শুধু নিজের জন্য না, বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’

অভিনেত্রী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন।

কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটতো, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

প্রসঙ্গত, রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে তিনি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা