অপরাধ

ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই মহিলা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার হোসেন মিয়ার বাবা ৭ বছর পূর্বে মারা যায়। মারা যাবার পর পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার ভাইদের মধ্যে বিরোধ ও শত্রুতা চলছিলো। গত শনিবার (১ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে ওই এলাকার করিম খার ছেলে মোঃ সুমন খা (৩৫), কপু মন্ডলের ছেলে দুলু খা (৪৫), আইজুল মেম্বারের ছেলে মোঃ মনির (৪৫), মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ আঃ মোতালেব (৫৫), মোস্তফা (৪৮), মৃত সেলিমের স্ত্রী মোছাঃ বেবী আক্তার (৪৩) ও তার ছেলে সিয়াম (১৯), মনির হোসেনের বাড়িতে এসে পূর্ব বিরোধের জেরে তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার কবিতাকে এলোপাথারি কিল ঘুষি, লাথি মারে ও মাথার চুল ধরে টানা হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও বসত বাড়ীর গেইট ও বেড়া ভাংচুর করে । তখন তার চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। ওই সময় তার স্বামী হোসেন মিয়া বাড়িতে ছিলেন না। ওই সময় উল্লেখিত ব্যক্তিরা সুযোগ পাইলে মারধর করা সহ খুন জখম করবে বলে হুমকি দেয়।

সীমা আক্তার কবিতা জানান,“ আমার স্বামীর পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার স্বামীর ভাইয়েরা লোকজন নিয়ে আমাদের অত্যাচার করছে। একাধিকবার মারধর করছে। গত শনিবারও মারধর করেছে। আমি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাদের ভয়ে আমি বাড়ি-ঘরে যেতে পারি না। আমার একটা ১১ বছরের সন্তান বাড়িতে রেখে প্রাণের ভয়ে আমি ও আমার স্বামী বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমি সঠিক বিচার চাই।”

এবিষয়ে অভিযুক্ত দুলু ও মনিরের নাম্বারে কল দিয়েও তাদের পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান,“ অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা