সংগৃহিত
খেলা

ভারতের ইস্টবেঙ্গলে সানজিদা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের অভিষেক হতে যাচ্ছে বিদেশি লিগে। ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে সানজিদাকে দেখা যাবে ভারতের নারী ফুটবল লিগে অংশ নিতে। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে ৩ মাসের চুক্তি করেছেন জাতীয় দলের এই রাইট উইঙ্গার। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে কবে ভারত যাবেন তিনি।

জানা গেছে, ৩ মাসে ৩ লাখ টাকায় উপমহাদেশের জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই নারী ফুটবলার। এর আগে ভারতীয় লিগে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার খেলেছেন। দ্বিতীয়বারের মতো ভারতের লিগ খেলতে সোমবার গোয়ায় পৌঁছেছেন সাবিনা খাতুন। সাবিনা খেলবেন ভারতীয় ক্লাব কিকস্টার্ট এফসিতে।

আর সবকিছু ঠিক থাকলে সানজিদার প্রথমবারের মতো বিদেশি লিগে অভিষেক হবে ইস্টবেঙ্গলের জার্সিতে; যে ক্লাবে খেলেছেন মোনেম মুন্না ও শেখ আসলামসহ বাংলাদেশের অনেক তারকা ফুটবলার। এবার ক্লাবটির জার্সিতে বাংলাদেশের কোনো নারী ফুটবলার অভিষেক হতে যাচ্ছে।

২২ বছর বয়সী সানজিদা সর্বশেষ দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসে খেলেছেন। এ ক্লাবের জার্সিতে ২৯ ম্যাচে ১২ গোল করেছেন স্টাইলিস্ট এই ফুটবলার।

প্রসঙ্গত, ২০১৩ সালে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের হয়ে প্রথম লাল-সবুজ জার্সি পড়েন সানজিদা। এর পর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ খেলেছেন। জাতীয় দলে খেলছেন ২০১৬ সাল থেকে। জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে ২৯ ম্যাচ খেলেছেন সানজিদা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা