ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের পিঁড়িতে শাবনাজ-নাইমের কন্যা মাহাদিয়া

আমার বাঙলা ডেস্ক

ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। অভিনয় থেকে দূরে রয়েছেন অনেকদিন থেকে। বর্তমানে সংসার জীবনে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের ২৪ ডিসেম্বর তারা তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

সম্প্রতি সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি।

জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন।

বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে স্যোশালমিডিয়ায়, মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম।

এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির।
অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য মেজর (অব.) মনজুর কাদের মনজুর কাদের

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

শিক্ষক নেই, তালাবদ্ধ শ্রেণিকক্ষ—শিশুদের বিক্ষোভ

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না আসায় এবং শ্রেণিকক্ষ তালা...

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ঝুঁকিতে শ্রমিকের জীবন

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জীবনে হয়রানি, অনিরাপত্তা...

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা