ছবি: সংগৃহীত
জাতীয়

বিসিবির সামনে জনতার বিক্ষোভ

আমার বাঙলা ডেস্ক

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান।

দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। গতকাল পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাঁরা কারা জানতে চাইলে ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন।

কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি কী জানতে চাইলে তাঁরা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে তাঁদের স্লোগান দিতে দেখা যায়নি। জানতে চাইলে তাঁরা জানান, আমিনুলের বিরুদ্ধে এখনো খারাপ কিছু শোনেননি তাঁরা, আরও কিছুদিন গেলে হয়তো বুঝতে পারবেন।

এ সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরাও বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হননি। সামনের রাস্তায় মিনিট দশেক স্লোগান ও মিছিল দিয়ে তাঁরা চলে যান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নি...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ...

নারী সাফে খেলবে না পাকিস্তান

আগামী ২৫ মে থেকে ৭ জুন, ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সাত...

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে: রেলমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের রেল নেটওয়া...

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নতুন একটি জাহাজ।

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্...

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা