ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ডোনাল্ড ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতির বৈধতার বিরুদ্ধে রায় দেওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার উচ্চ আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সব আমদানির ওপর তাৎক্ষণিক ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন। বর্তমান আইন অনুযায়ী, একজন মার্কিন প্রেসিডেন্ট ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। যদিও ট্রাম্পের এই নতুন পদক্ষেপটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, এই ১৫০ দিনের মধ্যে তার প্রশাসন নতুন এবং ‘আইনগতভাবে গ্রহণযোগ্য’ স্থায়ী শুল্ক ব্যবস্থা প্রবর্তনের কাজ সম্পন্ন করবে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ওই ১৫০ দিন সময়কাল ব্যবহার করে অন্যান্য ‘আইন অনুমোদিত’ শুল্ক জারি করার জন্য কাজ করবেন। তার প্রশাসন জাতীয় নিরাপত্তা অথবা অন্যায্য বাণিজ্য অনুশীলনের তদন্তের ভিত্তিতে নির্দিষ্ট পণ্য বা দেশের ওপর আমদানি কর আরোপের অনুমতি দেয় এমন আরও দুটি আইনের ওপর নির্ভর করতে চায়।

ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি লিখেছেন, “আমি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, বিশ্বব্যাপী দেশগুলির ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি যা অবিলম্ব কার্যকর হবে, এসব দেশের অনেকে দশকের পর দশক ধরে কোনা উপযুক্ত শাস্তি ছাড়াই যুক্তরাষ্ট্রকে ‘ঠকাচ্ছে’ (আমি আসার আগ পর্যন্ত!), ১৫ শতাংশ স্তরটি সম্পূর্ণ অনুমোদিত ও আইনত পরীক্ষিত।”

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে দেওয়া রায়ে ট্রাম্পের পূর্ববর্তী শুল্কের পদক্ষেপ অবৈধ ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসার তেমন কোনো লক্ষণ দেখাননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি তিনি সুপ্রিম কোর্টের রায়কে ‘ভয়ানক’ আখ্যা দিয়েছেন এবং যেসব বিচারক তার বাণিজ্য নীতিকে প্রত্যাখ্যান করেছেন তাদেরকে ‘বোকা’ অভিহিত করে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এর পাশাপাশি জোর দিয়ে বলেছেন, তিনি যেমনটি উপযুক্ত মনে করবেন সে অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা বজায় রাখবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা