ছবি: সংগৃহীত
খেলা

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, টুর্নামেন্টটি আরও গোছানোভাবে আয়োজনের জন্য সময় নেওয়া হচ্ছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন ঘরোয়া ক্রিকেটাররা।

গত ২০ আগস্ট বিপিএল নিয়ে সিদ্ধান্ত জানান তামিম। জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারই বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। এর মধ্যে চলতি বছর ডিপিএলেও পারিশ্রমিক কমেছে বলে জানিয়েছেন ক্রিকেটাররা।

ঘরোয়া ক্রিকেটের এক বাঁহাতি পেসার বলেন, বিপিএল না হলে ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা উচিত। পাশাপাশি ডিপিএলে চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিক নিশ্চিত করার দাবিও জানান তিনি।

ডিপিএল ও বিপিএলে নিয়মিত খেলা আরেক ক্রিকেটার বলেন, ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক দিন দিন কমছে। তার ওপর চুক্তির পুরো অর্থও অনেক সময় পাওয়া যায় না। তাই আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করার ব্যবস্থা করা প্রয়োজন।

গত দুই বিপিএল ঘিরে ফিক্সিং ও পারিশ্রমিক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ঘটনাও আলোচনায় আসে। এমন পরিস্থিতিতে বিপিএল কিছুটা সময় নিয়ে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এক নিয়মিত অলরাউন্ডার। তবে বিপিএলের পরিবর্তে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনও একই ধরনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিপিএল না হলেও ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এতে তারা খেলার পাশাপাশি আয়ের সুযোগও পাবেন।

মিঠুন মনে করেন, শুধু প্রতি বছর বিপিএল আয়োজন করলেই হবে না; টুর্নামেন্টটিকে একটি স্থায়ী ও কার্যকর কাঠামোর মধ্যে আনতে হবে। বিতর্কমুক্ত ও সুশৃঙ্খল বিপিএল আয়োজনের পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বিপিএল না হলে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও স্বীকার করেন কোয়াব সভাপতি। তবে দীর্ঘমেয়াদে ভালো ও গোছানো একটি টুর্নামেন্ট পাওয়ার জন্য এক বছর বিরতি প্রয়োজন হলে ক্রিকেটাররা তাতে রাজি আছেন বলেও জানান তিনি।

তার মতে, আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতো দীর্ঘমেয়াদি ও মানসম্মত বিপিএল আয়োজন করা গেলে সেটি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য বেশি উপকারী হবে। তবে একই সঙ্গে ডিপিএলসহ ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের আয়ের বিষয়টি নিশ্চিত করার দায়িত্বও বিসিবিকে নিতে হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণা...

পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আ...

ভরিতে সোনার দাম বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সি...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা