ছবি-সংগৃহীত
জাতীয়

বিএনপি জনসমর্থন হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি-সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল।

এদেশের মানুষ কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়। তারা আর পেছনে ফিরে যেতে চায় না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজার মধুবাগে‌ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।‌

মন্ত্রী বলেন,‌ ২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না- এমন ওয়াদা দিলে তাদের সমাবেশ করার অনুমতি মিলবে।

পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি। ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে এবং তাদের সমাবেশের অনুমতি মিলবে।

তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি-সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এদেশের মানুষ কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না।

এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ওপর আর কখনো আস্থা ও বিশ্বাস রাখবে না। ‌

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি তা রুখে দিতে নানা ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ করছে,‌ কখনো ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন-কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।

তিনি বলেন, জনগণ যদি চায়, তবে তারা আবার ক্ষমতা আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জনগণের কাছে মাফ চেয়ে যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে, তবে আমরা আনন্দে ক্ষমতা ছেড়ে দেবো। ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন।

সেটা না‌ করে আপনারা হরতাল-অবরোধ দেবেন, ঢাকা অচল করে দেবেন। ঢাকা অচল করে দিলে হাজার হাজার মানুষ বাইরে যায়, অসুস্থ রোগী ঢাকায় আসে, নানান ধরনের কর্মকাণ্ড ঢাকায় হয়ে থাকে।

তাই জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য আছে। তারা সেই দায়িত্ব পালন করবেন।

এ সময় ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৈমূর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ‌ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা